দিনাজপুরের চিরিরবন্দরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। 


পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


শনিবার ১৩ জুন বেলা সাড়ে১১টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা বাজার এলাকায় পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসপিসি চিরিরবন্দর সামাজিক বন বিভাগের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি।


এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মাহমুদুন্নবীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি।


বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে মাননীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া বলেন বাংলাদেশ সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে বৃক্ষরোপন করতে হবে তবেই একটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ