কালুখালীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার হস্তান্তর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥


 রাজবাড়ী জেলার কালুখালী ব্র্যাক অফিসে বুধবার (১৭ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন হস্তান্তর করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্র্যাকের রাজবাড়ী-২ আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি সুবিধাভোগী কৃষক রেজাউল করিমের হাতে পাওয়ার ট্রিলার মেশিনের হ্যান্ডেল তুলে দেন।


ব্র্যাক কালুখালী অফিসের এরিয়া ব্যবস্থাপক (দাবি) অর্জুন কুমার কুড়ি, ব্র্যাক পাংশা অফিসের এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল ইসলাম, ব্র্যাকের পাংশা অফিসের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. ফয়সাল শেখ, ব্র্যাক পাংশা অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) রতন কুমার সাহা, ব্র্যাকের কালুখালী উপজেলা হিসাব ব্যবস্থাপক শেখ সাদী সোহাগসহ ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সুবিধাভোগী কৃষক পাওয়ার ট্রিলার মেশিন হাতে পেয়ে ব্র্র্যাকের প্রতি কৃতজ্ঞতা এবং এলাকায় কৃষি উন্নয়নে ভূমিকা রাখার কথা জানায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ