আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা করার সরকারি উদ্যোগ,তাঁর মধ্যে দিনাজপুরের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম অন্তর্ভুক্ত হওয়াই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিনাজপুরবাসী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা(১)শাখা থেকে গত ৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক আদেশে জানানো হয়,গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার লক্ষে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০শয্যা হতে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
একই সঙ্গে নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি উপজেলায় নতুন ১০১শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে,প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে প্রকল্প প্রণয়ন প্রয়োজনীয় জনবল সৃষ্টি এবং অন্যান্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দিনাজপুরের চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে,বেডের অভাবে অনেক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়েছে,একাধিকবার এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর দৃশ্য নজরে এলেও কার্যকর কোন সমাধান হয়নি।
এ বিষয়গুলো নিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তাঁরা জানান শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে রোগীদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে এবং দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সংকট দূর হবে।
তবে তাঁরা শুধু শয্যা সংখ্যা বৃদ্ধিতেই সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্যসেবার সামগ্রীক মানোন্নয়নের ও দাবি জানিয়েছেন,তাঁদের ভাষ্য মতে জানা গেছে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন থিয়েটার থাকলেও অভিজ্ঞ ডাক্তার না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়ে থাকে,এতে অনেক রোগীর স্বজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
জেলার স্থানীয় উপজেলাবাসীদের প্রত্যাশা শয্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যেনো গ্রামীণ জনগোষ্ঠী তাঁদের নিজ উপজেলাগুলোতেই উন্নত চিকিৎসাসেবা পেতে পারে।
আপনার মতামত লিখুন :