আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান , চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৩ মে বুধবার সকাল ১০টায় উপজেলার আর,এস খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া- সলঙ্গা ) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি কৃষকদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ,চাল সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে ধান চাল সংগ্রহ করা হবে। এজন্য কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ শেষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে।
এ বছর সরকার উল্লাপাড়া উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আপনার মতামত লিখুন :