মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারি সিরাজগঞ্জের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান এবং ২য় সিজন এর রেজিষ্ট্রেশন বৃদ্ধির জন্য অবহিত করণ সেমিনার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৭ আগস্ট ২০২৬ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের কৃতি খেলোয়াড়দের মাঝে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন কুড়ি ২য় আসর এর রেজিষ্ট্রেশন গতিশীল করার জন্য ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের নিয়ে অবগতি করণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গন কে উজ্জীবিত করন ও তৃনমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষনে সরকারের গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস। এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারীদের আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং নতুন কুড়ি ২য় আসর এর সার্বিক প্রস্তুুতি নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ( সার্বিক) গণপতি রায়, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি খ,ম,রফিকুল ইসলাম রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, সিরাজগঞ্জ এর প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানসহ , ক্রীড়া সংগঠক বৃন্দ, সাবেক খেলোয়াড় বৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবকবৃন্দ । অনুষ্ঠানে নতুন কুড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারীদের ও পদক প্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :