আতাইকুলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।। 


পাবনার আতাইকুলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সঙ্গে আতাইকুলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, সম্পাদক দৈনিক খবর বাংলা। নজরুল ইসলাম বাধন,সাবেক সভাপতি ও বিটিভি পাবনা জেলা প্রতিনিধি। ইকবাল হোসাইন সাবেক সাধারণ সম্পাদক ও মোহনা টিভি পাবনা জেলা পূর্ব প্রতিনিধি।


মোহাম্মদ নুরুন্নবী, স্টাফ রিপোর্টার দৈনিক জীবন কথা , মিঠুন শেখ মিঠু, এনপিবি নিউজ সাঁথিয়া প্রতিনিধি। শরিফুল ইসলাম,নিউজ ২৪ ক্যাম্পাস প্রতিনিধি। জিয়াউর রহমান, আলামিন হোসেন, আবুল কালাম আজাদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


মতবিনিময় সভায় ওসি মজিবুর রহমান আতাইকুলা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সন্ত্রাস দুর্নীতি অনিয়ম দমনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।


সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ