আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা:
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। কৃতি শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল এবং প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর, ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল মাওলা, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সাবেক জিএস মো. পারভেজ, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্যসচিব আকরাম হোসাইন, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইউনুস, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আকরাম হোসেন ইমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই সাফল্য তাদের ভবিষ্যৎ পথচলার একটি শক্ত ভিত। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
পরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও এ আয়োজনকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :