সুবর্ণ ইয়ুথ অর্গানাইজেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 


নোয়াখালীর সুবর্ণচরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন 'সুবর্ণ ইয়ুথ অর্গানাইজেশন' এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩০ মে) সুবর্ণচর উপজেলার প্রশান্তি কনভেনশন হলে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এবং সভাপতি জাকার আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জামাল উদ্দিন গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. সোহাগ, সুবর্ণচর সমিতির চট্টগ্রামস্থ কোষাধ্যক্ষ মো. বারেক, চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়ের হোসেন, মেঘনা যুব সামাজিক সংগঠনের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুলসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা যুব সমাজকে সমাজসেবা, কৃষি উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সভার মাঝে উপস্থিত সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা উদ্যোক্তা ও সংগঠকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।


বক্তারা বলেন, সুবর্ণ ইয়ুথ অর্গানাইজেশন প্রতিষ্ঠালগ্ন থেকে যুব উন্নয়ন, কৃষি, শিক্ষা, পরিবেশ সচেতনতা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।


ভবিষ্যতেও সংগঠনটি সমাজ ও তরুণ প্রজন্মের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ