এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত 'Criminal Rules and Orders'-এর বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১ টায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম আর হাসান শাকিল।
নোয়াখালী জেলার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে সভায় বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর জাহান বেগম, সভায় ফৌজদারি বিচার ব্যবস্থা আরও জনবান্ধব ও দ্রুত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিচারিক কার্যক্রমে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দূর করে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করার তাগিদ দেন বক্তারা।
পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক রিপোর্ট নিশ্চিতকরণ এবং আদালতের সমন, ওয়ারেন্ট ও ক্রোকি পরোয়ানা দ্রুত জারির প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা নিরসনের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আদালতে যথাসময়ে সাক্ষীদের হাজিরা নিশ্চিত করা এবং সাক্ষীদের আসা-যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়েও আলোকপাত করা হয়।
সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান বলেন, এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো একে অপরের সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় করা। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থার গতি বৃদ্ধি করে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে বিচারিক কার্যক্রমের সাথে জড়িত সকল দপ্তরকে আরও সচেতন হতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে সারোয়ার জাহান স্পেশাল ম্যাজিস্ট্রেট, মো: আমিরুল হক ছিদ্দিকী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আফসানা ইসলাম রুমি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো: হামিদুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তাসমিনা ইয়াসমিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আতিক উল্লাহ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ডা. রাজীব আহমেদ চৌধুরী আর.এম.ও (R.M.O), মো: জোবায়ের সৈয়দ, পরিদর্শক (প্রশাসন), পিবিআই নোয়াখালী, শ্যামল চন্দ্র পাল প্রবেশন অফিসার, নোয়াখালী, নুসরাত জাহান চৌধুরী, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আবদুল বারেক জেল সুপার নোয়াখালী, মো: কবির হোসেন প্রামাণিক, পরিদর্শক (Inspector), মো: আবদুল কাইয়ুম দিদার, এডিশনাল পিপি (Ad. PP), আহসান কবির কামাল এডিশনাল পিপি (Ad. PP), ডা. যিশু দাস, এম.ও, সিভিল সার্জন অফিস, নোয়াখালী, মোস্তফা আল হোসাইন, সহকারী বন সংরক্ষক, সিএফডি নোয়াখালী, মোশারফ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা আইনজীবি সমিতি, মোঃ সাহাদাত হোসেন, পিপি, নোয়াখালী, ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল, নোয়াখালী,রোমেল বড়ুয়া, পুলিশ পরিদর্শক সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (OC) উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :