মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ০৬ আগস্ট) সকালে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি এর নেতৃত্বে বান্দরবান সেক্টর সদর এর ব্যবস্থাপনায় রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় এ মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, বান্দরবান সদর হাসপাতালের ডাঃ জয়দত্ত বড়ুয়া, সিনিয়র কনসালটেন্ট (শিশু) এবং ডাঃ দীপংকর তঞ্চঙ্গ্যা, সিনিয়র কনসালটেন্ট (নাক, কান ও গলা) কর্তৃক স্থানীয় বন্যায় ক্ষতিগ্রস্থ আনুমানিক ১২৫ টি অসহায় পরিবারের ৩১২ জন জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আপনার মতামত লিখুন :