মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক নুর হোসেন বাবুর সঞ্চালনায় এবং পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক সাইদুর রহমান, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সুবর্ণচর মহিলা কলেজ ও লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি বশির আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী আজগর উদ্দিন দুখু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ সহ আরো অনেকে।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :