রামগতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জামায়াত নেতা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:


আসন্ন লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক কর্মকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে রামগতি পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সম্পাদক শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।


​অনুষ্ঠানে নবযোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন রামগতি পৌরসভা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র আলহাজ্ব শাহেদ আলী পটু।


​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে ওয়ার্ডভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত নেতা ও কর্মীদের এই ব্যাপক যোগদান স্থানীয় রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ