কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি কমিটি অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ জামিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জহুরা তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সহ-সভাপতি জনাব আসমত আলী, ১নং ধামাইনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আবু বকর সিদ্দিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ও এসএমসি কমিটির সদস্য জনাব তানিয়া খাতুন।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ রতনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ ধরনের সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।


শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ