সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।


নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।


সোমবার (৪ মে) বিকেলে উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথার উত্তর দিক থেকে একটি মিছিল বের হয়ে মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাসের হাট রাস্তার মাথায় মিলিত হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, নবনির্বাচিত কমিটির উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, নবগঠিত কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করবে। তারা কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হয়েছে। এসময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।


উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জামাল উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল আরিফকে সদস্য সচিব করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ