হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করে পৌরসভা ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হাতিয়ার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা এনসিপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী প্রফেসর বহিববুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, তরুণদের দায়িত্ব এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুপ রেজা, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বাকের বিল্লাহ ও সাহেদ আলম, হাতিয়া পৌরসভা এনসিপির সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক তামরুল ইসলামস,উপজেলা ছাত্রশক্তির আহবায়ক নেয়ামত উল্যাহ নিরবসহ, ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা সভায় অংশগ্রহণ করেন।আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়
আপনার মতামত লিখুন :