রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, বড়খেরী ইউনিয়নে জামায়াত-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ ফয়সল এবং আলেকজান্ডার ইউনিয়নে জামায়াত-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাফর আহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, “আমরা সবাই হাদী হবো—হাদী হত্যার বদলা নেব” এবং “তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার”।
আপনার মতামত লিখুন :