মীর মোশাররফ বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসি ইউনিয়নের পরচংগা গ্রামের সামা দরগার উত্তর পাড়া ফয়সাল নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, শনিবার দিবাগত রাত (প্রায় ১২টার দিকে) সংঘটিত এক দল ডাকাত বাড়িতে প্রবেশ করে প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট পাট করে নিয়ে যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ ফয়সাল জানান, একদল সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে নগদ ২ (দুই)লাখ টাকা, তিন ভরি স্বর্ণ এবং একটি আইফোনসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। মোট তিনটি মোবাইলসহ উল্লেখযোগ্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন মোঃ আল আমিন নামে একজনকে আটক করে। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং একজন ব্যক্তিকে সন্দেহ ভাজন আটক করতে সক্ষম হয়েছি , ডাকাতির সঙ্গে জড়িতদের কে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
ভুক্তভোগী প্রবাসী ফয়সাল কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতিকুর আলম শাওনের কাছে ডাকাতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।তবে আইনি প্রক্রিয়া চলমান
আপনার মতামত লিখুন :