এম আরিফুল ইসলাম, সলঙ্গা, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সলংগা থানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার এর সভাপতিত্বে এবং সলংগা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৪-সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলংগা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ। সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, সলঙ্গা থানা মহিলা দলের সভাপতি রহিমা খাতুন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদেছ হোসেন সোহান, সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনা রশিদ হিরন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল এবং ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের আন্দোলন-সংগ্রামে তৃণমূল নেতা-কর্মীদের ত্যাগের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে গণতন্ত্রের জন্য আমাদের আপোষহীন নেত্রী সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া লড়াই করেছেন তা আমাদের ধরে রাখতে হবে। এবং আমাদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল বিএনপি যেকোনো রাজপথের সংগ্রামে প্রস্তুত রয়েছে।
আলোচনা শেষে একটি আনন্দ র্যালি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন। এমনকি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। সভা শেষে দেশ, জাতি এবং দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :