জননিরাপত্তায় বেগমগঞ্জের বাংলাবাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎​নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায বেগমগঞ্জ মডেল থানাধীন ২নং গোপালপুর ইউনিয়নের গোপালপুর শামসুন্নাহার সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় ফিতা কেটে এই অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

‎উদ্বোধন শেষে তিনি ক্যাম্পটি পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সূত্রে জানা যায়, গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী এই ৪টি ইউনিয়নের মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।

‎​ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম. ইমরান খান, ২নং গোপালপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুর রহমান ও সহকারী বিট অফিসার এএসআইরমোঃ সোলেমান।

‎​সভায় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, ১নং আমানউল্যাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাহারুল আলম সুমন, ২নং গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, ৩নং জিরতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সামছুল আলম লাভলু, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ মিলন, ২নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাবেক সেক্রেটারি মোঃ কামাল হোসেন প্রমুখ। এছাড়া স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ অর্ধশত স্থানীয় মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাস নির্মূলের মাধ্যমে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই মহৎ উদ্দেশ্যে পুলিশ ও স্থানীয় জনগণের যৌথ প্রয়াস ও অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও সচেতনতাই একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ