সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: 


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শুক্রবার (১৯ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন বৈকারী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মদ জব্দ করে।


বৈকারী বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। অন্যদিকে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মদ উদ্ধার করে।


এছাড়া মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দা এলাকা থেকে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।


জব্দকৃত মালামালের মোট মূল্য ১৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজিবির ভাষ্য অনুযায়ী, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ