হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।।


 গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করে প্রায় ৪০ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২ জন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


পরবর্তীতে, জব্দকৃত অবৈধ জালসমূহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মাল খানায় জমা করা হয়। মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেঃ মোঃ আবুল কাশেম , মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ