নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ইং অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ 


বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত, Criminal rules and Orders এর বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার  (১৯ সেপ্টম্ভর ) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

‎জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল হাসান সাকিল এর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,এডিশনাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরজাহান বেগম,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রুমি ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম , সিনিয়র জুডিসের ম্যাজিস্ট্রেট  রিয়াজ উদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসমিনা ইয়াসমিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল হক ছিদ্দিকী,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিক উল্যাহ, জেলা সুপার আঃ বারেক,অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার (ক্রাইম এন্ড অপস্),

‎নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান বলেন, আজকের এই কনফারেন্সের মূল লক্ষ্য হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচার ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি দূর করা এবং সহযোগিতামূলক কার্যক্রমে গতিশীলতা আনয়ন। বিশেষ করে বর্তমান সময়ে সমাজে মাদকের বিস্তার বেড়ে গেছে। এটা রোধ করা এবং  এর সাথে জড়িত মামলার বিচারিক প্রক্রিয়াকে আরও কার্যকর করা আমাদের সময়ের অন্যতম প্রধান নৈতিক ও পেশাগত দায়িত্ব।


‎​মাদক অপরাধের সাথে সম্পৃক্ত মামলাগুলোর বিচারিক কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য বা ত্রুটি বিচ্যুতির অবকাশ নেই। দেখা গেছে জামিনে বের হয়ে আসামীরা আবার মাদক ব্যবসা শুরু করে। তাই এ বিষয় আমাদের আরো ভালো ভুমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনে অধিকতর সংবেদনশীল ও সচেতন হতে হবে। তদন্তের মানোন্নয়ন, সময়মতো আলামত উপস্থাপন এবং সাক্ষীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা কমাতে হবে।

‎​আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই কেবল মাদকমুক্ত ও একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করে জনগণের দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করি।

‎এসময় উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ পরিদর্শক শ্রী সুমন চন্দ্র বণিক, বিজ্ঞ পিপি মোঃ শাহাদাত হোসেন, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া, এডিশনাল পিপি মোঃ আবদুল কাইয়ুম, এডিশনাল পিপি আহসানুল কবির কামাল,সহকারী বন সংরক্ষক উপকুলীয়  বন বিভাগ  মোস্তফা আল হোসাইন,বিএসটিআই নোয়াখালীর ঊর্ধতন পরীক্ষক প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান,  জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ