আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম তার বক্তব্যে বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য তাই কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে যেন শ্রমিকরা নিরাপদ পরিবেশে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং একটি মানবিক ও সুরক্ষিত কর্মপরিবেশ প্রতিষ্ঠিত করতে পারে।
আপনার মতামত লিখুন :