সোহেল রানা , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখা মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান দৃঢ় শৃঙ্খলা ও গুরুত্বের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল ও সঞ্চালনায় সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল তালুকদার। এতে ১৬৯ জন পরীক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সোসাইটির পরিচালক ও বিদ্যালয়ের দাতা সদস্য মুহাম্মদ ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল হোসেন এবং এনায়েতপুর দরবার শরীফের আনসার কমান্ডার আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও তাদের সফলতা কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের প্রধান মোয়াজ্জিন হাফেজ মোঃ আনোয়ার হোসেন। এ সময় দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :