দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযুক্ত গ্রেফতার।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।


দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত হয়েছে, এ ঘটনায় পুরো শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৪টার সময় ফুলবাড়ী পৌরসভাস্থ ৬ নং ওয়ার্ডের কানাহার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে নিহত গৃহবধূর নাম মোছাঃ কুলসুম আরা মিমি(৩০) স্বামী মোঃ মানিক হোসেন(৩৫) তাঁরা জানান বিয়ের পর থেকেই ঘরজামাই থাকতেন স্বামী মোঃ মানিক হোসেন সংসার জীবনে তাঁদের তিনটি ছেলে সন্তান রয়েছে।


মানিক হোসেন কোন কাজকর্ম করতেন না যাঁর কারণে অভাব অনটন জীবন যাপনে স্ত্রী মোছাঃ কুলসুম আরা মিমির সাথে প্রাই সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো,কিন্তু গত সোমবার দিবাগত রাত থেকে তাঁদের ছোটখাটো ঠোকামুখী লাগে অভিমান করে স্ত্রী মোছাঃ কুলসুম আরা মিমি স্বামী মোঃ মানিক হোসেনকে অন্যরুমে থাকতে বললে স্বামী মানিক হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী মোছাঃ কুলসুম আরাকে মারধর শুরু করে এক পর্যায়ে ঘরে থাকা সাবল দিয়ে স্ত্রী কুলসুম আরা মিমির মাথায় আঘাত করলে মাথার একাংশ থেঁতলিয়ে মাথার মগজ ছিন্নভিন্ন হয়ে যায়,মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই স্ত্রী মোছাঃ কুলসুম আরা মিমির মৃত্যু হয়।


এ সময় সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোঃ মানিক হোসেনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আসামি মোঃ মানিক হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


এই ঘটনায় নিহত মোছাঃ কুলসুম আরা মিমির মা মোছাঃ মেহেরুন বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হাজির হয়ে মেয়েজামাতা মোঃ মানিক হোসেন এর বিরুদ্ধে ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০ অপরাধে একটি হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং ০৮।


এমন চাঞ্চল্যকর ঘটনায় অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা(পিপিএম)এই চাঞ্চল্যকর ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় গিয়ে লাশ উদ্ধার করে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০ অপরাধে একটি হত্যা মামলার রজু করা হয়েছে লাশ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ