দক্ষিণ চরকাজী মোখলেছ প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির আত্মপ্রকাশ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: 


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরকাজী মোখলেছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি প্রভাষক আব্দুল মোতালেব, পল্টন থানা যুবদলের স্বনির্ভর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চর ওয়াপদা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অলি উদ্দিন সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।


বক্তারা নবনির্বাচিত পরিচালনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ