শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে, পাইব স্থাপন , রাস্তার ক্ষতি সাধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নূরুন্নবী ইমন , শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ায় সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইব বসিয়ে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায় , উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ার মৃত বাসুদেব যোদ্দারের পুত্র পরিমল যোদ্দার সরকারী নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে , ব্যক্তিগত জায়গার পানি নিষ্কাষনের জন্য এলজিইডির কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইব বসিয়েছে। যার ফলে রাস্তায় গর্ত তৈরী হয়েছে এবং ধ্বস নামছে। যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে।


এ বিষয়ে অভিযুক্ত পরিমল যোদ্দার বলেন , আমি পাইবটি নতুন ভাবে বসায়নি। কার্পেটিং রাস্তা হওয়ার আগে পাইবটি ঘেরের পানি সরানোর জন্য বসানো ছিল। এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম, আব্দুস সামাদ বলেন , বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ