নোয়াখালীতে ডিবির অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, ‎​ নোয়াখালী জেলা  প্রতিনিধিঃ


‎নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাউছার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

‎শনিবার ১৫ আগস্ট বিকেলে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকার আদর্শ স্কুল সংলগ্ন জহিরের গ্যারেজের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর দিকনির্দেশনা এবং ডিবি ওসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্ব পালনকালে ওই স্থানে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে আটককৃত আসামির নিকট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার জানান, ​গ্রেপ্তারকৃত মো. কাউছার নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকার সুজা মিয়া সেরাং বাড়ী (আরাফাত কলোনী)'র মো. নুর ইসলামের ছেলে।

​এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ