মোংলা পৌরবাসীকে ঈদ উল আযহা'র শুভেচ্ছা জানালেন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শ্রাবনী লাইজু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শ্রাবনী ইয়াসমিন লাইজু। একই সাথে তিনি আগামীতে জনগণের সেবায় আত্মনিয়োগ করার লক্ষ্যে সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।


ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় শ্রাবনী লাইজু বলেন, "ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে বয়ে আনে অনাবিল শান্তি ও সমৃদ্ধি। আমি ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সুখ-দুঃখের অংশীদার হয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই।"

পরিবার ও রাজনৈতিক ঐতিহ্যের সূত্র ধরে তিনি এবার সমাজসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখতে চান। উল্লেখ্য, শ্রাবনী লাইজুর মাতা মোংলা পৌর মহিলা দলের সভানেত্রী এবং সাবেক সফল মহিলা কাউন্সিলর কমলা বেগম। মায়ের আদর্শ ও জনপ্রিয়তাকে পাথেয় করে তিনি এই অঞ্চলের নারীদের অধিকার রক্ষা এবং সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, "আমার মা যেভাবে দীর্ঘদিন আপনাদের সেবা করেছেন, আমিও আপনাদের সন্তান হিসেবে সেই ধারা বজায় রাখতে চাই। মোংলা পৌরসভা সহ ১, ২ ও ৩ নং ওয়ার্ড গুলোকে একটি আধুনিক, বৈষম্যহীন , নিরাপদ ও মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার একান্ত কাম্য। আপনারা সবাই সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করবেন এই দোয়াই করি।


শ্রাবনী লাইজু ঈদের আনন্দ ভাগাভাগি করতে মোংলা তথা সমাজের সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ