সুবর্ণচরে ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলার চরবাটা খাসেরহাট এলাকার প্রশান্তি কনভেনশন হলে সকল ইউনিয়ন থেকে আগত শিবিরের সাবেক জনশক্তিদের অংশগ্রহণে এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখা।


উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জামান উল্লাহ মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ডা. বোরহান উদ্দিন এবং নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরাফাত হোসেন সিফাত।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাইল, চরজব্বর ইউনিয়ন আমীর মো. ওমর ফারুক, চরবাটা ইউনিয়ন আমীর দিদারুল আলম, চরজুবিলী ইউনিয়ন আমীর সৈয়দ আহমেদ হেলাল, চর আমান উল্লাহ ইউনিয়ন আমীর ফয়সাল বিন মোস্তাফা এবং পূর্ব চরবাটা ইউনিয়ন আমীর মাওলানা নেয়ামত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক সাবেক সাথী ও সদস্য অংশ নেন। বক্তারা ছাত্রশিবিরের সাবেক জনশক্তিদের অতীত অবদান ও ত্যাগের কথা স্মরণ করে ইসলামী আন্দোলনের আদর্শিক কার্যক্রমে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ