মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট: খাবারে মেশানো হচ্ছে নিষিদ্ধ বিষক্রিয়া রঙ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ।।


ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাগেরহাটের মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং নিষিদ্ধ রঙ ব্যবহারের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার মোংলা সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বেকারি এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের একটি মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন মিষ্টির দোকান ও বেকারির কারখানায় আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ করা হচ্ছে এবং অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনহীন ক্ষতিকর রঙ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বরিশাল বেকারিকে ২০ হাজার টাকা এবং একটি মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যারা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, আজ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ