নীলফামারীর মানারাত মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নীলফামারীর মানারাত মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
___________________________________
নীলফামারীর মানারাত মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) মানারাত মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগের রোগ নির্ণয় শেষে চিকিৎসাপত্র প্রদান করা হয়। এসময় বাঁধন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন নীলফামারী সরকারী কলেজ ইউনিটের সদস্যরা মানারাত মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনদের রক্তের গ্রুপ নির্ণয় কাজে সহায়তা করেন। সংগঠনের সভাপতি জগৎ শেঠ সাগর ও সাধারণ সম্পাদক মুক্তি রঞ্জন রায় জানান, পড়াশুনার পাশাপাশি আমাদের সংগঠন মানব কল্যাণে কাজ করে যাচ্ছে।
মানারাত মাদ্রাসার পরিচালক মোঃ আলমঙ্গীর হোসেন জানান, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগের রোগ নির্ণয় শেষে চিকিৎসাপত্র প্রদান করা হয়।
বিভিন্ন রোগের রোগ নির্ণয় শেষে চিকিৎসাপত্র প্রদান করেন ডাঃ মোঃ সোহেলুর রহমান সোহেল, ডাঃ ফারজানা আক্তার, ডাঃ মোঃ হাবিবুর রহমান হাবীব, ডাঃ মোঃ মাহবুব-উল-আলম ও ডাঃ সাদিক হাসনাইন।
এতে দিনব্যাপী ৭০০জন রোগী সেবা গ্রহণ করেন। এদিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও সূধীজনরা।
আব্দুস সালাম,নীলফামারীঃ
আপনার মতামত লিখুন :