মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার ১ ( পহেলা) অক্টোবর ২০২৬ সকালে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ, কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রবীণদের অংশগ্রহণে পালিত হয়েছে প্রবীণ দিবস।
" দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা, " এই প্রতিপাদ্যকে সামনে রেখে, প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সুস্বাস্থ্য এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানোর প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় উক্ত সভায়। বক্তব্যে অতিথি বৃন্দ বলেন, প্রবীণদের প্রতি আমাদের যথেষ্ট দ্বায়িত্ব ও কর্তব্য রয়েছে যেমন, তাদের সম্মান ও মূল্যায়ন করা, অধিকার ও সুরক্ষা মর্যাদা নিশ্চিত করণ, নির্যাতন ও অবহেলা রোধ,অভিজ্ঞতার মূল্যায়ন এবং বয়স বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। বক্তাগণ আরো বলেন, প্রবীণদের নিরাপদ, সুস্থ ও সম্মানজনক বার্ধক্য উপহার দেওয়া আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব।
একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্য সেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। আন্তর্জাতিক প্রবীণ দিবস আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথির দ্বায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ( সার্বিক) গনপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান খান। এ
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাক্তার ফারিহা তাসনিম,সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক কানিজ ফাতেমা, ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, এনডিপি এনজিও এর উপ- পরিচালক কাজী মাসুদুজ্জামান, মানব উন্নয়ন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন লিয়াকত আলি খোকন, সিরাজগঞ্জ হিতৈষী সংস্থার সেক্রেটারি আব্দুল্লাহ খান ফারুক, অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ তফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ, মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :