লাকসাম থানাকে পিকাপ ভ্যান গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি


কুমিল্লার লাকসামে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম থানাকে ১৬ লক্ষ টাকা দামের নিটল নিলয় টাটা কোম্পানী ভ্যান গাড়ি উপহার দিয়েছেন।


থানা সূত্রে জানা যায়, প্রধান অতিথি এমপি মো. আবুল কালাম কে কুমিল্লা পুলিশ সুপার পিপিএম আনিচ্ছুজামান ও লাকসাম থানা অফিসার ইনচার্জ কারুন্নাহার লাইলী ফুল দিয়ে বরণ করেন। পরে ওসির নিকট গাড়ির চাবি হস্তান্তর করা হয়। এমপি আবুল কালাম গাড়িতে উঠে চাবি দিয়ে গাড়ি ষ্টাট দেন। গাড়ির হস্তান্তর করার পর এমপি মো. আবুল কালাম দোয়া মুনাজাতে শরিক হন। এসময় লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি মো. আবুল কালাম লাকসাম থানায় একটি বহু ভবন ও পুলিশ কর্মকর্তাদের থানার জন্য আবাসিক ভবন তৈরির ব্যবস্থা করে দিবেন বলেন জানান। পরে থানায় আশে পাশ এলাকা পরিদর্শন করেন।


এ সময় উপস্থিত ছিলেন- প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের সংসদ মো. আবুল কালাম, কুমিল্লা জেলা পুলিশ সুপার পিপিএম আনিসুজ্জামান, লাকসাম থানা অফিসার ইনচার্জ কারুন্নাহার লাইলী, লাকসাম উপজেলা বিএনপি সহ-সভাপতি ডা. নুরু উল্যাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রাথী মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


প্রধান অতিথি তার বক্তব্য বলেন, লাকসাম উপজেলা এরিয়া অনেক বড় থানায় গাড়ি সংখ্যা কম তাই তাদের কাজের পরিধি বৃদ্ধির জন্য আমি থানার জন্য একটি গাড়ি উপহার দিলাম। এর পাশাপাশি মনোহরহরগঞ্জ থানার জন্য ৩ মাস পর একটি গাড়ি উপহার দিব। এর পাশাপাশি লাকসাম থানার ভবনটি অনেক পুরনো হয়ে গেছে এবং পুলিশ কর্মকর্তাদের থানার জন্য আবাসিক ভবন নাই আমি এই ব্যাপারে কথাবার্তা বলব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ