এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অ ভিযান পরিচালনা করে ১৪শ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি লাল রংয়ের ভাউচার গাড়ি উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো.মহিন উদ্দিন। এর আগে, গতকাল শুক্রবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো.শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) 'র অফিসার ইনচার্জ মোঃ মহিন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পান যে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪শ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মো.মহিনউদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :