পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় ইছামতী নদীতে ব্রিজ নির্মাণে দুঃখ লাঘব হয়েছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে বসুন্ধরা বিল্ডার্স লিমিটেড এ ব্রিজটি নির্মাণ করেছেন। উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন হয়ে হাটবাড়িয়া বোয়ালমারী এসে কাজটি শেষ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি সেতুর অভাবে দিনের পর দিন থেকে বাঁশ দিয়ে তৈরি সাঁকো তৈরি করে লোকজন যাতায়াত করত। সাঁকো দিয়ে অত্রাঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ঝুঁকি নিয়ে পড়ালেখা করতে নিয়মিত যেত। ফলে, সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকতেন। বিশেষ করে শত শত কৃষকের যাতায়াতের অন্যতম হওয়ায় কৃষকদের দুর্ভোগ ছিল অসহনীয়। অবশেষে এই জায়গায় ব্রিজ নির্মাণ করে দেওয়ায় এলাকাবাসী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্হানীয়রা জানান, নদীটির পশ্চিম পাশে ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় অবস্থিত হওয়ার কারনে অনেক সময় পূর্ব পাশের সাধারণ লোকজন ও স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন পথে যাওয়া আসা করতো। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে দুপারের মানুষগুলো চাওয়া ছিল একটি ব্রিজ।
স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেন বলেন, আমাদের এলাকার বাসিন্দারা তাদের ছেলে-মেয়েদের স্কুলে আসা-যাওয়াসহ তাদের যাতায়াত করতে গিয়ে একান্ত বাধ্য হয়ে প্রতিনিয়ত এ ব্রিজটির খুবই প্রয়োজন ছিলো। আমাদের এলাকায় এ ব্রীজটি নির্মাণ করে দেওয়ায় সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ লাঘব হয়েছে।
ইকবাল হোসাইন বলেন, এ ব্রীজটি নির্মাণ হওয়ার ফলে দুটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের হাজার হাজার মানুষ সহ শত শত কৃষকের যাতায়াতের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান , দ্রুত ব্রিজ নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থা সহজতর করাই তাদের (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এলজিইডি'র প্রধান লক্ষ্য।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাবনা নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন, এই ব্রীজটি নির্মানের ফলে দুপারের মানুষের সারাজীবনের কষ্ট লাঘব হবে।
আপনার মতামত লিখুন :