স্কুল শিক্ষার্থীর মৃত্যুতে ফুটওবার ব্রিজের জন্য মানববন্ধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মীর মোশারফ বাবু,  কুমিল্লা জেলা প্রতিনিধি।।


কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে একত্রিত হয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। রোববার (০৫ এপ্রিল ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে চান্দিনা থানাধীন বড় গোবিন্দপুর স্কুলের শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চান্দিনা ও দেবিদ্বার এলাকার শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রায় ২০০ থেকে ৩০০ লোক জন ঝড়ো হয়ে একসাথে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজট, সৃষ্টি দেখা দেয়।


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বড় গোবিন্দপুর স্কুল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারের জন্য দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে আসছেন । কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ এক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা কে কেন্দ্র করে মহাসড়ক অবরোধে নামেন সর্বস্তরের জনগন সহ্ সকল শিক্ষার্থী।


বিক্ষোভরত শিক্ষার্থীদের একটাই দাবি- "এখানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে, যাতে আর কোনো শিক্ষার্থীর প্রাণহানীর ঘটনা না ঘটে।


ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।


 ঐ মুহুর্তে চান্দিনা ৭ আসনের গণমানুষের নেতা ও সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিশ্রুতি দিয়ে সকলকে স্থান ত্যাগ করার নির্দেশ প্রদান করেন! আতিকুল আলম শাওন আশ্বস্ত করেন খুব দ্রুতই কাঠেরপুল নামক স্থানে একটি আন্ডার পাস অথবা একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে এ আশাবাদ ব্যক্ত করে সকলকে মহাসড়ক থেকে যার যার অবস্থানে ফিরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ