দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
‘‘সবার আগে বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে লাকসাম , মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে এসএসসিও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লাকসাম পৌর অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদ শিল্প মন্ত্রানালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহম্মেদ, মনোহরগঞ্জ বিএনপির সভাপতি ইলিয়াছ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহজাহান কবির দোলন, বিএনপি নেতা শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা সহকারী (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানা অফিসার ইনচার্জ মনোয়ারা বেগম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ, লাকসাম পৌরসভা হিসাব রক্ষখ কর্মকর্তা আখতার হোসেন, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা লায়লা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে কৃর্তী শিক্ষার্থীদের আয়োজনটি ইউএনও নার্গিস সুলতানা কৃতিত্ব। আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করছি আগামীতে তোমরা যাতে আরও অনুপ্রানিত হও সে জন্য। সবার আগে বাংলাদেশ এই সংস্কারে আমরা কাজ করছি। আগামী দিনে বাংলাদেশ তোমাদের। লাকসাম-মনোহরগঞ্জ এর শিক্ষার্থীদের বলছি তোমাদের ভর্তির কোন সমস্যা হলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে শিক্ষার মান তত বাড়বে। পরিশেষে সকলে সুস্থ্য থাকো এ কামনা বিদায় নিলাম।
আপনার মতামত লিখুন :