ভোলার তজুমদ্দিনে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ: বৈধ বিক্রির দাবি ডিলারের।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মমিনুল ইসলাম, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।।


ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার ও একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীর খাল থেকে এই সার জব্দ করা হয়। তবে বিসিআইসি ডিলার ও উপজেলা কৃষি অফিসারের দাবি, সারগুলো বৈধ প্রক্রিয়ায় ক্যাশম্যামোর মাধ্যমে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছিল।


কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহজনক ট্রলারটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সার ও ট্রলারটি জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সার ও ট্রলারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, গত ৪ সেপ্টেম্বর চরমোজাম্মেল এলাকার ১০-১২ জন খুচরা ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বৈধ ক্যাশম্যামোর মাধ্যমে বিক্রি করা হয়। ব্যবসায়ীরা পরিবহন খরচ সাশ্রয়ের জন্য একত্রিত হয়ে একটি স্টিলবডি বোটে সারগুলো বহন করছিলেন। কোস্ট গার্ডের উপস্থিতি দেখে শ্রমিকরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, উপজেলায় পাঁচজন বিসিআইসি ডিলারের মধ্যে মেসার্স মোশাররফ হোসেনের নিকট থেকে চরের ব্যবসায়ীরা ক্যাশম্যামো মূলে সারগুলো ক্রয় করেছিলেন। এক বোটে একত্রে পরিবহনের কারণে সন্দেহ হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে মনিটরিং অব্যাহত রয়েছে এবং কোনো গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ