সিরাজগঞ্জে রিকশা-ভ্যান ও শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :


উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা - ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । নির্বাচন কে ঘিরে শ্রমিকদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভোটকেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

নির্বাচনে ৫ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এর মধ্যে সভাপতি পদে মো. বিশা শেখ ‘ভ্যানগাড়ি’ প্রতীক নিয়ে এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. ছাইফুল ইসলাম ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সড়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং তিনজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৫টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ৮টি বুথ স্থাপন করা হয়েছিল। দায়িত্ব পালন করেছেন একজন প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০ জন পোলিং অফিসারসহ পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।


নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, আল্লাহ কে হাজির-নাজির মেনে আমরা নির্বাচন পরিচালনা করেছি। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি । কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না ।


এ সময় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, আনোয়ার হোসেন ও আসলাম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এর আগে, গত ৩ আগস্ট রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের, বাজার স্টেশনস্থ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট বাছাই, আপিল ও শুনানি, ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ