দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।


রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণসহ সফল মৎস্যচাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার ১৬ই আগস্ট ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১১-টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার আহমেদ হাছান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,মৎস্যজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়,পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপস্থিত মৎস্যচাষী মৎস্যজীবীদের উদ্যেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,এসময় দেশের মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় সংরক্ষণ দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের উপরও গুরুত্বারোপ করা হয়।


এসময় উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ্ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত নবাগত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল বাশার বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মৎস্যজীবী মৎস্যচাষী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার মৎস্যচাষে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ