মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ‘আরমান পরিবহন’ এবং একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ১৫ জুন দুপুরে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। সালমান আকুঞ্জি শারমিন আক্তার নামের দুই যাত্রী গুরুতর রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা থেকে মোংলাভিমুখী দ্রুতগামী যাত্রীবাহী বাস আরমান পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং গ্যাস ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
আহত হয় বাসের চালক, হেল্পারসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনার খবর পেয়েই মোংলা ফায়ার সার্ভিস ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি থেকে কোনো বড় ধরনের বিপদের ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :