এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি।।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২ মে ২০২৬ শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
এতে সভাপতি এন.বি.এস রাসেল,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান,সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: নাজিম উদ্দীন রনি ও সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেন।
এই কমিটিতে মোট ১৪ জন সহ-সভাপতি এবং ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
২০২৪ সালের ২১ আগস্ট নোয়াখালী জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করার দীর্ঘ প্রায় ২০ মাস পর এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো।
নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, মহান আল্লাহর নিকট শুরিয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি যারা আমাকে দায়িত্ব দিয়েছেন । এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। নোয়াখালী জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা একটি শক্তিশালী ও গতিশীল ইউনিট উপহার দেব। আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা তার প্রতিফলন কাজের মাধ্যমে দেখাতে চাই। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ এবং ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠন করব। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এক দাপ এগিয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নোয়াখালী ছাত্রদল সবসময় আপসহীন থাকবে। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।"বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের মূল লক্ষ্য হবে নোয়াখালীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে সুসংগঠিত করা। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকব। বিগত দিনে যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। আমরা নোয়াখালীকে ছাত্রদলের একটি দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলব। ইনশাআল্লাহ, আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করব।"
২০২৪ সালের ২১ আগস্ট নোয়াখালী জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করার দীর্ঘ প্রায় ২০ মাস পর এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় ছাত্র নেতৃবৃন্দের দাবী দলের ভেতরে কোনো কোন্দল না রেখে সবাইকে নিয়ে একসাথে কাজ করবে এ কমিটি। একই সাথে ছাত্র অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে পাশে থাকা। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :