সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষা চলাকালে শিশুকে কোলে নিয়ে মায়ের পরীক্ষার সুযোগ করে দিলেন কনস্টেবল শিল্পী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি 


সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার কেন্দ্রে ছোট শিশুকে নিয়ে আসা এক নারী প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন নারী পুলিশ কনস্টেবল শিল্পী। পরীক্ষা চলাকালে শিশুটিকে কোলে নিয়ে দেখাশোনা করেন তিনি। এতে ওই নারী প্রার্থী নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জেলা প্রশাসনের অধীন নিয়োগ পরীক্ষা শুরু হয়। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়কসহ বিভিন্ন পদের মোট ১০টি শূন্য পদে নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৬১৪ জন প্রার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।


পরীক্ষা চলাকালে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে এক নারী প্রার্থী তার ছোট শিশুকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় দায়িত্বে থাকা নারী পুলিশ কনস্টেবল শিল্পী শিশুটিকে কোলে তুলে নেন। তিনি স্নেহ ও যত্নের সঙ্গে শিশুটির দেখাশোনা করেন। ফলে শিশুটির মা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারেন।


দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ সদস্যের এমন মানবিক আচরণ উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়টি নিয়ে প্রশংসা করেন অনেকে। সাতক্ষীরা জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। 


আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানুষের প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোর এমন আচরণ পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহমর্মিতার সম্পর্ক আরও দৃঢ় করে। দায়িত্বের পাশাপাশি মানবিকতার এই উদ্যোগ সাতক্ষীরা জেলা পুলিশের জনবান্ধব ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। কনস্টেবল শিল্পীর এমন মানবিক আচরণে প্রশংসা করেন উপস্থিত ব্যক্তিরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ