সেলিম আহমেদ, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলার সদরস্থ ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ০৬ (ছয়) জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা প্রশাসন, গাজীপুর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ আবুবকর সিদ্দিক, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এবং জনাব মোঃ ফয়সাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ তারিখে রাতভর ভাওয়াল রিসোর্টে অভিযান পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :