দিনাজপুরের বিরামপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।


কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার ২২ মে বিকেল সাড়ে ৩ টায় বিরামপুর চরকাই এলএসডিতে খাদ্য বিভাগ বিরামপুর দিনাজপুরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন বিরামপুর খাদ্য অধিদপ্তর ও খাদ্য গুদাম এর সকল কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার মিল মালিক কৃষক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে ধান ও চাল সংগ্রহে কৃষকদের ন্যায্য মূল্যে ক্রয় এবং সরকারী নির্ধারিত দামসহ না না দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।


আরও বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন এলএসডি খাদ্য বিভাগ বিরামপুর দিনাজপুরের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ