আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক ইকরামুল হকের স্থায়ী অপসারণ ও চাকরিচ্যুত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার ৭ এপ্রিল বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিরল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একরামুল হকের স্থায়ী অপসারণ ও চাকরিচ্যুত করো করতে হবে স্লোগান দিয়ে সাংবাদিকদের বলেন যৌন হয়রানির এই শিক্ষককে বহিষ্কার করতে হবে যেনো ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার না হয়।
তাঁরা বলেন শিক্ষক একরামুল হক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি নাম্বার পাইয়ে পাশ করে দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক ও যৌন নির্যাতন করে আসছিলেন বিষয়গুলো নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠলেও তা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান শিক্ষার্থীরা।
তারা আরও জানান অতীতে এক শিক্ষার্থীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তাঁকে বিয়ে করে পরে তালাক দেন শিক্ষক একরামুল হক এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে একবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও পরে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে তিনি পুনর্বহাল হন।
এরপর গত ২৯ মার্চ ২০২৬ অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন শিক্ষক একরামুল হক এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আমলে নিয়ে তাঁকে পুনরায় সাময়িক বরখাস্ত করেন।
বার বার একই ঘটনায় অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিক্ষক একরামুল হকের বিরুদ্ধে স্থায়ী অপসারণ ও বরখাস্ত করে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
আপনার মতামত লিখুন :