মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বাদ আসর সুবর্ণচর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশ ও জনগণের প্রতি অবদান এবং ত্যাগের কথা স্মরণ করেন। এ সময় তারা উপস্থিত সবার কাছে তাদের জন্য দোয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা দুই রাকাত নফল নামাজ আদায় করে দেশ, জাতি এবং দলের নেতৃবৃন্দের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :