আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে কালিমার পতাকা হাতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শো-ডাউন করেছে ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতা।
বুধবার ২৪ জুন দুপুর সাড়ে তিনটার সময় দিনাজপুরের ফুলবাড়ী বিরামপুর ওলামায়ে কেরামগণের যৌথ উদ্যোগে ফুলবাড়ী পৌর শহরের ছোট যমুনা ব্রীজের উপর জমায়েত হয় পরে সেখানে দেশের বিভিন্ন স্থানে কালিমার পতাকা অপসারণ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন দেশের বিভিন্ন স্থানে কালিমার পতাকা অপসারণ করা হয়েছে যা ইসলামের দৃষ্টিতে অসম্মানজনক ও স্বড়যন্র, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সাথে যাঁরা জড়িত তাঁদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
সমাবেশের পর দুইশতাধিক মটরসাইকেলে কালিমার পতাকা নিয়ে শো-ডাউন করেন তাঁরা।
শোডাউনটি ফুলবাড়ী উপজেলার পৌর শহরের ছোট যমুনা ব্রীজ থেকে বের হয়ে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে বিরামপুর উপজেলার পৌর শহরেরর ঢাকা মোড়ে সামাবেশ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে বিরামপুর পৌর শহরের ভেতর দিয়ে সীমান্ত এলাকার কাটলা জানিপুর মাদিলাহাট চিন্তামন হয়ে ফুলবাড়ী পৌর শহরে এসে শেষ হয়,বিক্ষোভ সমাবেশ ও শোডাউনে অংশগ্রহণ করেন ফুলবাড়ী বিরামপুরের ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতা।
আপনার মতামত লিখুন :