মোংলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পালন কালে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা কর্মী আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় মোংলা পোর্ট পৌরসভার ৪ নং ওয়ার্ডরে সরকার মার্কেট এলাকা থেকে ৪ জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন চলাকালীন সময় মোংলা পোর্ট পৌরসভার ৪ নং ওয়ার্ডরে সরকার মার্কেট এলাকা থেকে মঙ্গলবার (২৩ জুন) রাত ৮ টায় ৪ জনকে আটক করা হয়েছে ।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে হাসান শিকদার, সবুজ মন্ডল, রবিউল হাসান পিথিল , নুর নবী হোসেন পিয়েলকে আটক করা হয়। আটক ৪ জন নিষিদ্ব আ.লীগের যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতা কর্মী।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"


মোংলা থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ